সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলা..
বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নরসিংদীর শিবপুর ও আশপাশের কয়েকটি এলাকায় আগামীকাল বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২। শাটডাউন কার্যকর থাকবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ কাজে ঠিকাদার কর্তৃক বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য আগামীকাল বুধবার চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে শিবপুর ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার, ইটাখোলা সুইচিং স্টেশন থেকে মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডার শাটডাউনে থাকবে।
এ ছাড়া শিলমান্দী উপকেন্দ্রের শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।আগামীকাল বুধবার MR2-3C ফিডারের আওতায় মৌলভীবাজার —মরগাং—ওসমানপুর এলাকায় লাইনের পাশের ডালপালা কাটার জন্য সকাল ৮.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।কাজ শেষে যথারীতি বিদ্যুৎ চালু হবে।
জরুরী প্রয়োজনে দিনের যেকোন সময় বিদ্যুৎ চালু হতে পারে, তাই সবাই বিদ্যুৎ লাইন হতে নিরাপদ দূরত্বে থাকবেন।
সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
—কর্তৃপক্ষ—
বারৈয়ারহাট জোনাল অফিস
Please wait 7 seconds to access content...
Comments
Post a Comment