স্বামী স্ত্রী একসাথে ট্রেনে উঠেছিল। স্বামী অনিকের হাত থেকে ছুটে গিয়ে স্ত্রী রুপা খাতুন...
প্রধান মন্ত্রী গাড়ি বহরের নিরাপত্তা বেষ্টনী...
ঢাকা: রাজধানীর ফার্মগেটে বিএনপির সভায় যোগ দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে কাছাকাছি যাওয়ার অভিযোগে হেফাজতে নেওয়া যুবকের পরিচয় মিলেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফার্মগেটের খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হেফাজতে নেওয়া যুবকের নাম মুবিন মাঝি। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে যান তিনি। এ সময় গাড়ির পাশে গিয়ে প্রধানমন্ত্রীকে সালাম দেন মুবিন। পরে ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।
মুবিন মাঝির গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলারদেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায়। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। স্থানীয় সূত্র জানায়, মুবিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। পরে ঢাকায় ফিরে মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের কাজ শুরু করেন। বর্তমানে স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ওই যুবকের পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করা হয়েছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি।
Please wait 7 seconds to access content...
Comments
Post a Comment