সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলা..
হুমায়ূন আহমেদ তার এক উপন্যাসে লিখেছিলেন, “পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই।”
ঘটনাটা বরিশালের..... আমাদের দেশে চো'র ধরা পড়া আর গণপি* টুনি খাওয়া নতুন কিছু না। তো এই সিচকে চো' র ধরা পড়ার পর পাবলিক তাকে উত্তম-মাধ্যম দিয়ে খুঁটির সাথে সারা রাত বেঁধে রেখেছিল। পুলিশ আসার অপেক্ষায় সবাই ওখানেই ওত পেতে বসা।
এরপর সকালে খবর পেয়ে ছুটে আসে চো' রটার ৮-৯ বছরের ছোট্ট মেয়েটা। এসে দেখে তার বাবার অবস্থা কাহিল, শরীরে আ' ঘাত, হাত - পা খুঁটির সাথে বাঁধা। চারপাশে ক্ষিপ্ত মানুষের ভিড়।
ওই একরত্তি মেয়েটা তো আর দুনিয়ার নিয়ম-কানুন বোঝে না, সে বোঝেনি তার বাবা চো' র নাকি অপরাধী।
সে শুধু দেখেছে, ওটা তার বাবা, আর তার বাবার খুব কষ্ট হচ্ছে।মেয়েটা প্রথমে বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে দিলো। তারপর বাবার শরীরের ক্ষ' ত আর ধুলোগুলো মুছে দিতে লাগলো।
মেয়েটার হয়তো হঠাৎ মনে হলো, সারারাত এত মা*- খেয়ে তার বাবার নিশ্চয়ই খুব ক্ষুধা লেগেছে। সে এক দৌড়ে পাশের দোকান থেকে একটা পাউরুটি আর এক কাপ চা কিনে আনলো। তারপর সবার সামনে মাটিতে বসে, চায়ের কাপে রুটি ভিজিয়ে ভিজিয়ে পরম মায়ায় বাবার মুখে তুলে দিতে লাগলো!🥹
যে বাবা চু' রির অপবাদে লজ্জায় মাথা তুলতে পারছিল না, তার চোখ দিয়ে তখন টপটপ করে পানি পড়ছে। আর যে জনতা একটু আগেও মারমুখী ছিল, এই দৃশ্য দেখে তাদেরও চোখ ভিজে গেল।
ক্ষোভ ভুলে সবাই তখন চোরটাকে বলতে লাগলো, "খা রে ভাই খা, ছোট মেয়েটা দিচ্ছে খা... তোরে আর কেউ মা' রবে না।"
আইন তার নিজের গতিতে চলবে, অপরাধের বিচার হবে সেটা ঠিক আছে। কিন্তু দুনিয়ার চোখে একটা মানুষ যতই অপরাধী হোক না কেন, সন্তানের কাছে সে শুধুই তার 'বাবা'। এই অবুঝ, নিঃশর্ত ভালোবাসার আসলেই কোনো ব্যাখ্যা হয় না!?
Please wait 7 seconds to access content...
Comments
Post a Comment