১২ কেজি এলপিজির দাম এবার ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব
১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অপারেটররা। পাশাপাশি এলপিজি মজুত, বোতলজাতকরণ, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের চার্জ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
এসব প্রস্তাবের ওপর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ও বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন চার্জ পুনর্নির্ধারণের বিষয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে কোম্পানিগুলোর প্রস্তাব, ব্যয়সংক্রান্ত যুক্তি ও ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন।তবে দাম বাড়ানোর বিদ্যমান প্রস্তাব কার্যকর হবে, এমন নয়। গণশুনানিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও প্রস্তাব পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
১২ কেজির সিলিন্ডারে ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব
এলপিজি অপারেটরদের প্রস্তাব অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২ হাজার ১৩৭ টাকা করার কথা বলা হয়েছে। বর্তমানে বিইআরসি নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা। সেই হিসাবে প্রস্তাবটি অনুমোদিত হলে প্রতি সিলিন্ডারে ভোক্তার খরচ বাড়বে ৩০০ টাকা।অর্থাৎ, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম এক লাফে প্রায় ১৬ দশমিক ৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মাসে একটি সিলিন্ডার ব্যবহারকারী পরিবারের অতিরিক্ত ব্যয় হবে আরও ৩০০ টাকা।
যদিও প্রস্তাবিত দাম কার্যকর হবে কি না, তা এখনই নিশ্চিত নয়। বিইআরসির গণশুনানি ও পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মূল্য পরিবর্তনের বিষয়টি।
প্রস্তাবে যা বলেছে কোম্পানিগুলো
আমদানিকারক কোম্পানি বা এলপিজি অপারেটররা গত ১৮ অক্টোবর বিইআরসির কাছে দাম বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছে। প্রস্তাবে কোম্পানিগুলো বলেছে, প্রতি মাসে এলপিজির দাম সমন্বয়ের ক্ষেত্রে সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সৌদি সিপি), প্রিমিয়াম বা জাহাজভাড়া ও বিমা ব্যয়, ডলারের বিনিময় হার এবং জ্বালানি তেলের দাম বিবেচনায় নেয় বিইআরসি। তবে গত পাঁচ বছরে এ খাতের অন্য পরিচালন ব্যয়ও বেড়েছে। বর্তমান মূল্য নির্ধারণ পদ্ধতিতে এসব ব্যয়ের পুরো প্রতিফলন না থাকায় দাম পুনর্নির্ধারণের প্রয়োজনএলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) চিঠিতে বলা হয়েছে, বিইআরসি মূল্য নির্ধারণের ক্ষেত্রে অন্য চার্জকে নির্দিষ্ট বা ফিক্সড এবং পরিবর্তনশীল বা ভেরিয়েবল- এই দুই ভাগে হিসাব করে। নির্দিষ্ট চার্জের মধ্যে ল্যান্ডিং চার্জ, লেভি চার্জ, রিভার ডিউজ, কাস্টমস সার্ভে ও পোর্ট চার্জ বাবদ প্রতি মেট্রিক টনে ৩০০ টাকা ধরা হয়। অথচ এসব খাতে প্রকৃত ব্যয় ৩৮০ টাকা বলে দাবি করেছে সংগঠনটি।আমি একটি প্রাইসিং প্রস্তাব করেছি, বিইআরসি সেই প্রাইসিং করবে এমন কোন কথা নেই। আমরা যেদিন প্রাইসিং প্রস্তাব দিয়েছি সেদিন ডলারের মূল্য ১২২ টাকা ছিল, গতকালকে ছিল ১২৪ টাকা। তিন বছর আগে ডলারের প্রাইস ছিল ৮৪ টাকা, এখন দাম ৫০ শতাংশ বাড়ছে। এজন্য তো আমরা রেসপন্সিবল না।-লোয়াব সভাপতি মোহাম্মদ আমিরুল হক
পরিবর্তনশীল চার্জের মধ্যে ঋণপত্র বা এলসি চার্জ, বিমা ব্যয়, সিঅ্যান্ডএফ কমিশন ও ডিসপোর্ট ইন্সপেকশন চার্জ অন্তর্ভুক্ত। এসব খাতে মোট সিএফআর মূল্যের শূন্য দশমিক ৫৪ শতাংশ ব্যয় হিসেবে বিবেচনা করে বিইআরসি। তবে লোয়াবের দাবি, প্রকৃত ব্যয়ের হার ২ দশমিক ১ শতাংশ।সংগঠনটির হিসাব অনুযায়ী, বিইআরসির মূল্য নির্ধারণ পদ্ধতিতে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য অন্য খরচ ধরা হয় ৮ টাকা ৮০ পয়সা। অথচ অপারেটরদের প্রকৃত ব্যয় ২৫ টাকা ১০ পয়সা। এ কারণে প্রতি ১২ কেজি এলপিজি রিফিলে ১৬ টাকা ৫০ পয়সা লোকসান হচ্ছে বলে দাবি করেছে তারা।ডলারের বিনিময় হার বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেছে লোয়াব। সংগঠনটির ভাষ্য, বিইআরসি আগের মাসের গড় সেটেলমেন্ট রেটের ভিত্তিতে চলতি মাসের এলপিজির দাম নির্ধারণ করে। কিন্তু ডলারের দর ক্রমাগত বাড়তে থাকায় আমদানিকারকদের প্রকৃত ব্যয় ও নির্ধারিত মূল্যের মধ্যে ব্যবধান তৈরি হচ্ছে। এতে প্রতি মাসেই অপারেটরদের লোকসান গুনতে হচ্ছে বলে দাবি তাদের।
এ ছাড়া এলপিজি উৎপাদন ও কারখানা পরিচালনার ব্যয় নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠনটি। বিইআরসি প্রতি ১২ কেজি সিলিন্ডারের জন্য ম্যানুফ্যাকচারিং ও ফ্যাক্টরি ওভারহেড বাবদ ২৩ টাকা ৪৩ পয়সা ব্যয় ধরে। কিন্তু লোয়াবের দাবি, প্রকৃত ব্যয় ৪২ টাকা

Comments
Post a Comment