এইযে হেংলা পাতলা মেয়েটাকে দেখছেন, উনার নাম


 এইযে হেংলা পাতলা মেয়েটাকে দেখছেন, উনার নাম 'রেবেকা শাফি' তার সম্পর্কে জানলে আপনার হুশ উড়ে যাবে! তিনি হলেন বিশ্ব-কাপানো রিয়েল লাইফ 'রকেট সায়েন্টিস্ট' বা তারচেয়েও বেশি কিছু বলতে পারেন। 

১৯৯৪ সালে বিটিভির পর্দায় এক স্কুল বিতর্কে এই কিশোরীর মাইক্রোফোনে কথা বলা দেখে, পুরো দেশ তার যুক্তির জাদুতে মুগ্ধ হয়ে গিয়েছিলো। তখন কে জানতো এই কিশোরীই একদিন বিশ্বসেরা বিজ্ঞানীদের কাতারে নাম লেখাবেন?

 

'রেবেকা' একইসাথে বাংলাদেশের এসএসসি-এইচএসসি এবং যুক্তরাজ্যের ও/এ লেভেলস কারিকুলাম শেষ করেছিলেন।


 মানে বোঝেন অবস্থা?

 যেখানে এক সিলেবাসের চাপে স্টুডেন্টদের অবস্থা খারাপ হয়, সেখানে তিনি দুই গুরুগম্ভীর কারিকুলাম একসাথে সামলে দেখিয়েছিলেন তিনি অন্য ধাতু দিয়ে গড়া।😲

 

 এরপর সোজা পাড়ি দেন আমেরিকার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি হলো বিজ্ঞান নিয়ে বাড়াবাড়ি রকমের কঠিন এক জায়গা, যেখানে টিকতেই ঘাম ছুটে যায়। সেই ক্যালটেক থেকে ফিজিক্সে আন্ডারগ্র্যাজুয়েট করার সময় তিনি ৪.০০-তে ৪.০০ তুলেছিলেন!🔥


 বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা ভালোভাবেই জানেন ক্যালটেক থেকে এই পারফেক্ট স্কোর তুলে আনা মানে কি পরিমাণ অসম্ভব এক ব্যাপার...


ক্যালটেক থেকে বের হয়ে তিনি চলে যান তুষারাবৃত বোস্টনে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে। ফিজিক্সে পিএইচডি করতে নিলেন মহাবিশ্বের সবচেয়ে জটিল এক বিষয়, ব্ল্যাক হোল! 


 হার্ভার্ডে বিখ্যাত অ্যাস্ট্রোফিজিসিস্ট প্রফেসর রমেশ নারায়ণ এবং ড. জেফ্রি ম্যাকক্লিনটকের আন্ডারে তিনি ব্ল্যাক হোলের স্পিন বা ঘূর্ণন নিয়ে গবেষণা করেন।


 তার এই অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বিশাল অঙ্কের প্রায় দুই লাখ ডলারের কাছাকাছি রিসার্চ গ্রান্টও পেয়েছিলেন। মহাকাশের ব্ল্যাক হোল কেমন করে ঘোরে, তার হিসাব-নিকাশ যিনি করেছেন, তার মাথা যে কতটা প্রখর তা কল্পনাতীত।


মানুষ সাধারণত একটা লাইনে ক্যারিয়ার গড়ে ক্লান্ত হয়ে যায়। কিন্তু রেবেকার কৌতূহল ছিল অন্য মাত্রার। মহাবিশ্বের ব্ল্যাক হোলের রহস্য ভেদ করার পর তার মনে হলো,আরে মহাশূন্য তো দূর করলাম, এবার মানুষের মাথার ভেতরের মহাবিশ্বটা দেখি!


 এরপর তিনি ফিজিক্স থেকে পুরোপুরি টার্ন নেন নিউরোসায়েন্স এবং জেনেটিক্সের দিকে।


  আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ-এ গুরুত্বপূর্ণ গবেষণা শেষ করে তিনি এখন কাজ করছেন হার্ভার্ড মেডিকেল স্কুল এবং ব্রড ইনস্টিটিউট অফ এমআইটি অ্যান্ড হার্ভার্ডে ।


বর্তমানে তিনি বিশাল সব জেনেটিক ডেটাসেট নিয়ে কাজ করছেন। মানুষের মস্তিষ্কের গঠন, জিনের কারসাজি, নিউরোপেয়েকিয়াট্রিক ডিসঅর্ডার বা মস্তিষ্কের জটিল সব রোগের পেছনে জিনের ভূমিকা কী,সেটাই এখন তার গবেষণার বিষয়। 


মানে মহাকর্ষের ব্ল্যাক হোল থেকে সোজা মানুষের মস্তিষ্কের নিউরনের জালে তার গবেষণা ক্ষেত্র চলে এসেছে!


রেবেকার এমন মেধার পেছনে তার পারিবারিক আবহও বড় ভূমিকা রেখেছে। তার বাবা ড. আহমেদ শাফি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মা অধ্যাপক সুলতানা শাফি, আর দাদা ছিলেন কিংবদন্তি সাংবাদিক ও সম্পাদক আবদুস সালাম। ঘরে যখন জন্ম থেকেই এমন বইয়ের গন্ধ আর যুক্তির চর্চা থাকে, তখন এমন রত্ন তৈরি হওয়াই স্বাভাবিক।🥰


সব মিলিয়ে, রেবেকা শাফির জীবন প্রমাণ করে যে মেধা আর প্রচণ্ড কৌতূহল থাকলে শুধু দেশ বা ল্যাব নয়, মহাকাশ থেকে শুরু করে মানুষের মনন সব জায়গাতেই নিজের ছাপ রাখা সম্ভব!


রেবেকা শাফির সম্পর্কে জেনে একটা জিনিস বুঝতে পারলাম-


"কৌতূহল যখন সীমাহীন হয়, তখন একটা জীবন দিয়ে আসলে কয়েকটা আলাদা পৃথিবী জয় করা সম্ভব!

তাই না বলেন?

Comments

Popular posts from this blog

ছুটিতে স্বামী বাসায় এসেছিলো কিন্তু রাতে বউ এর..

ঔ’ষ’ধ খেলে আমি পা/গ/ল হতাম, তারপর স্বামী...

দুপুরে স্ত্রীকে নিয়ে খাবার খান, কয়েক ঘণ্টা পর মিলল