আল্লাহ..! আল্লাহ গো...! তোমারে আমি কত খুঁজছি...! কোথাও পাই নাই...
" আল্লাহ..! আল্লাহ গো...! তোমারে আমি কত খুঁজছি...! কোথাও পাই নাই..."😭
রাস্তার এক পাগলিকে জড়িয়ে ধরে চিৎকার করে হাউ মাউ করে কাঁদছিলেন আর এই কথাগুলো বলছিলেন এক ভদ্রলোক।
পাশ দিয়ে যাওয়া মানুষজন অবাক হয়ে দেখছিল। পরে জানা গেল, ওই নারী অন্য কেউ নন, তিনি ভদ্রলোকের নিজের বিবাহিত স্ত্রী!
দীর্ঘ ৩ মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি। মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের নাম, পরিচয় বা বাড়ির ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। এই দীর্ঘ সময় তিনি সাটুরিয়ার একটা সড়কের পাশে পড়েছিলেন।
অবশেষে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর 'ভয়েস অব রবিউল ভাই'-এর পেজে ওই নারীর একটা ভিডিও আপলোড করা হয়। ভিডিওটা ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাগ্যক্রমে তা স্বামীর নজরে আসে। দেখা মাত্রই তিনি আর এক মুহূর্তও দেরি না করে ছুটে যান সাটুরিয়ায়।
গাড়ি থেকে নেমেই রাস্তার ময়লায় পড়ে থাকা স্ত্রীকে দেখে তিনি নিজেকে ধরে রাখতে পারেননি। চিৎকার করে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন স্ত্রীকে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে বাচ্চা ছেলের মতো কাঁদতে থাকেন।
সবচেয়ে চমৎকার বিষয় হলো, মানসিক ভারসাম্যহীন হওয়া সত্ত্বেও ওই নারী তার স্বামীকে দেখামাত্রই চিনে ফেলেন!
টানা ৩ মাস একই কাপড়ে রাস্তায় পড়ে থাকা একটা মানুষ, শরীর জুড়ে তীব্র দুর্গন্ধ,কিন্তু ওই স্বামীর চোখে-মুখে কোনো ঘৃণা বা অস্বস্তি ছিল না। তিনি পরম মমতায় তার স্ত্রীকে বুকে টেনে নিয়েছেন।
আজকের যুগে এই ভদ্রলোক চাইলে সহজেই নতুন একটা বিয়ে করতে পারতেন, ঘরে নতুন বউ নিয়ে আসতে পারতেন। কেউ তাকে দোষ দিতো না। কিন্তু তিনি তা করেননি। তার এই পাগলী বউয়ের প্রতি যে ভালোবাসা তিনি দেখালেন, তা সত্যি ইতিহাস হয়ে থাকবে।
আসলেই, যেই পুরুষ ভালোবাসতে জানে, সেই পুরুষের ভালোবাসা ভয়ংকর রকমের সুন্দর আর পবিত্র হয়!
ঠিক যেন সেই চিরন্তন সত্য কথাটির মতোই,
'পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে একটা নির্দিষ্ট স্বার্থের জন্য। কিন্তু কোনো স্বার্থ ছাড়া, তোমার সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও যে তোমাকে বুকে টেনে নেয়, সেই হলো প্রকৃত ভালোবাসার মানুষ।'
এই পুরুষটি আজ ইতিহাসের পাতায় ভালোবাসার এক নতুন সংজ্ঞা লিখে দিলেন....🖤

Comments
Post a Comment