২০২২ সালে প্রথমবার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা

 


২০২২ সালে প্রথমবার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সামিয়া আফরিন-এর স্টেজ-ফোর কোলন ক্যানসার ধরা পড়ে। 

সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা ও ইমিউনোথেরাপির মাধ্যমে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছিলেন।

কিন্তু ২০২৬ সালে নিয়মিত ফলোআপের অংশ হিসেবে জেনেটিক পরীক্ষা করাতে গিয়ে ৩ মাস আগে তাঁর শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে।

এবার ওভারিয়ান ক্যানসার। 

গত ২২ জুলাই সিঙ্গাপুরে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং বর্তমানে দেশে তাঁর কেমোথেরাপি চলছে।

 

চিকিৎসকেরা আগেই জানিয়ে দিয়েছিলেন, কেমোর তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ায় একসময় মাথার সব চুল পড়ে যাবে। একজন নারী হিসেবে, একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আয়নার সামনে দাঁড়িয়ে এই পরিবর্তনটা মেনে নেওয়া মানসিকভাবে কতটা কষ্টের, তা হয়তো আমরা বাইরে থেকে কল্পনাও করতে পারব না। 


কিন্তু সামিয়া আফরিন ঠিক করলেন, চুল ঝরে পড়ার কষ্টটা নিজে টেনে নেওয়ার চেয়ে তিনি নিজেই আগে মাথা ন্যাড়া করে ফেলবেন।পরবর্তীতে বড় ছেলের হাতে মাথা ন্যাড়া হন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়!


মায়ের ক্যানসারের এই কষ্ট ও একাকীত্ব ভাগ করে নিতে এবং তাঁকে সাহস জোগাতে এরপর হাসিমুখে নিজের মাথাও ন্যাড়া করে ফেলেন তাঁর বড় ছেলে আহানাফ আরাবি। 

গল্পের সুন্দরতম টুইস্টটা আসে ওনার স্বামী এস এম রেজাউল ইমরান-এর মাধ্যমে। স্ত্রী আর সন্তানের এই অদ্ভুত সুন্দর মুহূর্তটা দেখে তিনি নিজেকে আর আটকে রাখতে পারলেন না। 

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যের গভীরতা প্রমাণ করে তিনিও গিয়ে নিজের মাথাটা ন্যাড়া করে ফেললেন!


মায়ের প্রথম ক্যানসার ধরা পড়ার সময় বড় ছেলে আহানাফ কানাডায় পড়াশোনা করছিলেন। কিন্তু মায়ের এই অসুস্থতার খবর পেয়ে তিনি পড়াশোনা ছেড়ে দেশে ফিরে আসেন এবং নিজের শিক্ষা জীবন বাংলাদেশে স্থানান্তরিত করেন যেন প্রতি মুহূর্তে মায়ের পাশে থাকা যায়। 

দাম্পত্য জীবনে স্বামী রেজাউল ইমরানও প্রতিটি কঠিন পরিস্থিতিতে সামিয়ার হাত শক্ত করে ধরে রেখেছেন।

ক্যানসারের শারীরিক যন্ত্রণা ও মানসিক চাপ সামলানো কতটা কঠিন, তা ক্যানসার যোদ্ধারাই ভালো জানেন। কিন্তু সামিয়া আফরিন ভেঙে পড়েননি। নিজের অসুস্থতাকে আড়াল না করে ন্যাড়া মাথার নতুন রূপকে তিনি হাসিমুখে বরণ করে নিয়েছেন এবং অন্যদেরও সাহস জুগিয়ে যাচ্ছেন।


সামিয়া আফরিনের একটা কথা খুব ভালো লেগেছে।

তিনি বলেন, "চুল তো মানুষের বাহ্যিক সৌন্দর্য। চুল থাকুক বা না থাকুক, আত্মবিশ্বাসটাই মূল। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, এটাই অনেক বড় পাওয়া।"


 তাঁর এই অসাধারণ ও অনুপ্রেরণাদায়ী পরিবারের জন্য মন থেকে দোয়া করি। মহান আল্লাহ যেন সামিয়া আফরিনকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁর এই কঠিন পথচলাকে সহজ করে দেন। আমিন। 🖤



Comments

Popular posts from this blog

ছুটিতে স্বামী বাসায় এসেছিলো কিন্তু রাতে বউ এর..

ঔ’ষ’ধ খেলে আমি পা/গ/ল হতাম, তারপর স্বামী...

দুপুরে স্ত্রীকে নিয়ে খাবার খান, কয়েক ঘণ্টা পর মিলল