সব সময় তো আমরা দেখি শুধু পু’*লিশে আ*ট*ক করে
সব সময় তো আমরা দেখি শুধু পুলিশে আটক করে, কিন্তু শাস্তি দেওয়া হয় না, আমরা চাই এর কঠিন শাস্তি দেওয়া হোক, যেন অন্য কেউ এমন করার সাহস না পায়, অবশেষে পুলিশের জালে স্কুলছাত্রীকে ছু।/রি/কা/ঘা/তের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমন! আত্মগোপনে গিয়েও শেষ রক্ষা হলো না, গ্রেপ্তার আরও ১৪ জন!
কুষ্টিয়া শহরে দিনদুপুরে বাসার সামনে এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে উপর্যুপরি ছু।/রি/কা/ঘা/তোর ঘটনায় অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত কিশোর ইমন। চাঞ্চল্যকর এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো কুষ্টিয়াসহ দেশজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনার ভয়াবহতা সামনে আসতেই অভিযুক্ত ইমনকে আইনের আওতায় আনার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। ঘটনার পর অভিযুক্ত ইমন ও তার পরিবারের সদস্যরা নিজেদের বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যায় বলে জানা গেছে। তবে পুলিশের একাধিক টিমের ধারাবাহিক অভিযান, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। তিনি জানান, স্কুলছাত্রীকে ছু।/রি--কাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে থাকেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট। সে মায়ের সঙ্গে ওই এলাকায় বসবাস করত।যেভাবে ঘটেছিল ভয়াবহ হামলার ঘটনাসোমবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ১১ মিনিটে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।
:
জানা যায়, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সেদিন বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা শেষ করে সে বাড়িতে ফিরে আসে। এরপর বাসার ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন দিক থেকে আচমকা এগিয়ে আসে অভিযুক্ত কিশোর ইমন।
কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে ওই শিক্ষার্থীর ওপর উপর্যুপরি হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। এই হামলায় শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গুরুতর ক্ষত সৃষ্টি হয়।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ওই শিক্ষার্থী আশঙ্কামুক্ত রয়েছে। তবে এমন ভয়াবহ ঘটনার পর তার শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সুস্থতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হামলার পর বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপন ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়।
পুলিশের অনুসন্ধানে জানা যায়, হামলার পর অভিযুক্ত ইমন নিজের বাড়িতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আত্মগোপনে চলে যায়। পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়েও প্রথমদিকে কাউকে পায়নি।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত ছিল। একপর্যায়ে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। অবশেষে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছিল।

Comments
Post a Comment